শনিবার (২৩ অক্টোবর) ১২টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিথিলা জাহান নিপার আদালতে তোলা হয় তাকে।
কোরআন অবমাননার দায়ে কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন।
গ্রেপ্তার ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড সুজানগর এলাকার মাছ বিক্রেতা নূর আলমের ছেলে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লায় আনা হয়।