1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: ‘কিলিং স্কোয়াড’ এর সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২০৮ সময় দর্শন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ‘কিলিং স্কোয়াড’ এর সদস্যকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।

শনিবার (২৩ অক্টোবর) সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি আরও জানান, এ বিষয়ে দুপুরে বিস্তারিত জানানো হবে। রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বন্দুকধারীরা গুলি করে তাকে হত্যা করেন মহিবুল্লাহকে। এ ঘটনায় তার ছোট ভাই হাবিবুল্লাহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা আগমনের বর্ষপূর্তিতে মুহিবুল্লাহর মূল উত্থান হয়। ওই দিন তিনি লাখো রোহিঙ্গার সমাবেশ ঘটিয়ে আলোচনায় এসেছিলেন। সেদিন তার নেতৃত্বে ছিলো ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গার মহাসমাবেশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu