1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে বহুল আলোচিত মাইক্রো চালক বেলাল হত্যা মামলার আসামী গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৭১ সময় দর্শন

লালমনিরহাটে স্ত্রীর পরকীয়ার বলি মাইক্রো চালক বেলাল হত্যার বিচার ও হত্যা মামলার তিন নম্বর পলাতক আসামীকে দ্রুত গ্রেফতার এবং মামলার বিচার কাজ দ্রুত শেষ করে আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন জেলার মাইক্রো চালক ও শ্রমিকরা।

বুধবার (২০ অক্টোবর) বেলা ১২টায় জেলা শহরের মিশনমোড় গোল চত্ত্বরে সম্মিলিত মাইক্রো চালকদের আয়োজনে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

এ সময় বাস মিনিবাসের শ্রমিক নেতা রবিন হোসেন বাপ্পি, শ্রমিক নেতা কামরুল ইসলাম ও জেলায় কর্মরত প্রায় তিন শতাধিক মাইক্রো চালক-শ্রমিকসহ নিহত বেলালের মা আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বেলালের মা ও শ্রমিকনেতারা বলেন, নিহত বেলাল একজন শান্ত স্ববাবের মানুষ ছিলো। তার নব বিবাহিতা স্ত্রীর পরকিয়ার কারনে আজ সে আমাদের মাঝে নেই৷ বেলাল হত্যা কান্ডের সাথে জড়িত বেলালের স্ত্রী লাবনী এবং লাবনীর দুলাভাই আলমগীর বর্তমানে জেল হাজতে রয়েছে। মামলার তিন নম্বর আসামী আলমগীরের চাচাতো ভাই জনি এখনও পলাতক।

পলাতক আসামী জনিকে দ্রুত গ্রেফতার এবং হত্যার সাথে জড়িত সকলকে দৃষ্টান্ত মুলক শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হোক বলে দাবি করেন বক্তারা।

উল্লেখ যে গত বছরের(২০২০) ২৪ জুন নিখোঁজ হয় নিহত মাইক্রো চালক বেলাল। ওইদিন রাতে তার মা জরিনা লালমনিরহাট সদর থানায় একটি জিডি করেন।

পরদিন জেলার আদিতমারি উপজেলার সারপুকুর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশের একটি পাটক্ষেত থেকে বেলালের অর্ধ গলিত লাশ উদ্ধার করে আদিতমারি পুলিশ। পরে তার পরিবার লাশ সনাক্ত করলে থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়।

এর কয়েকদিনের মধ্যেই পুলিশের চৌকস তদন্তে বেরিয়ে আসে বেলাল হত্যার মুল রহস্য। পরকীয়ার কারনে খুন হতে মাইক্রো চালক বেলালকে।

এ ঘটনায় পুলিশ প্রথমে বেলালের স্ত্রী লাবনী এবং পরে লাবনীর স্বীকারোক্তিতে হত্যায় জড়িত তার দুলাভাই আলমগীরকে গ্রেফতার করে । বর্তমানে লাবনী ও লাবনীর পরকীয়া প্রেমিক আলমগীর জেল হাজতে থাকলেও হত্যা কান্ডের সাথে জড়িত মামলার তিন নম্বর আসামী জনি এখনও পলাতক রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu