1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফেসবুকের যে লিঙ্ক থেকে গুজব তা বের করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৬৫ সময় দর্শন
স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠান, মন্দির-মণ্ডপে হামলার ঘটনায় যে যা যারা জড়িত তাদের খুঁজে বের করব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো উইং বিষয়টি নিয়ে মাঠে কাজ করছে। আমরা সব বের করে ফেলব, তবে একটু সময় চাইছি।
আজ সোমবার (১৮ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ হামলার উদ্দেশ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। রংপুরে আমাদের লোক কাজ করছে। আমাদের সমস্ত উইং কাজ করবে। ফেসবুকের যে সব লিঙ্ক থেকে গুজব ছড়ানো হয়েছে সেগুলো খুঁজে বের করা হচ্ছে।

তিনি বলেন, দুস্কৃতকারীরা বাড়িঘর লুট করেছে। ৯০টির বেশি বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করেছে। এ ঘটনাগুলো পুলিশ যাওয়ার আগেই ঘটিয়েছে এবং রাতেই ঘটনার সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র্যাব, বিজিবি গেছে। আমাদের নিরাপত্তার যত ধরনের ব্যবস্থা তা আমরা গ্রহণ করেছি। কিন্তু এই ঘটনাটি আকস্মিকভাবেই দুস্কৃতকারীরা ঘটিয়ে ফেলেন। সেখানে কোনো জীবনহানি হয়নি। তবে সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়েছে। আমরা মনেকরি এই লোকদের আমরা চিহ্নিত করেছি তাৎক্ষণিকভাবেই।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাচ্ছি। এই হামলার উদ্দেশ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। এই হামলার উদ্দেশ্য হলো অসাম্প্রদায়িক চেতনা থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে রাখা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনাটি আমরা শিগগিরই জানাব। আমার তদন্তে খুব কাছাকাছি চলে এসেছি। কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যমূলক, এটি সম্প্রীতির বন্ধন বিনষ্ট করার কৌশল; সেটি না বুঝেই অনেকে অনেক কিছু করে ফেলেছেন। চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ বাধ্য হয়ে ফায়ার করেছে। সেখানে চারজন নিরীহ মানুষ মারা গেছেন।

নোয়াখালীতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য খাবারের বিরতিতে থাকার সুযোগে কিশোর বয়সীরা এসে হামলা চালায়। আমরা বেশকিছু টেলিফোন বার্তাও পেয়েছি। যেগুলো শুনছি। একটু সময় চাইছি। আশা করি খুব শিগগিরই আমরা হামলাকারীদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu