1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৬৮ সময় দর্শন

তিন বছর বয়সী ফাতেমা রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতির মেয়ে এবং দুই বছরের রাফিল একই ইউনিয়নের চরনজির গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পানিতে ডুবে ফাতেমা ও রাফিল নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ও চরনজির এলাকায় এসব ঘটনা ঘটে। তিন বছর বয়সী ফাতেমা চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতির মেয়ে এবং দুই বছরের রাফিল চরনজির গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে।

চরমোন্তাজ ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে ফাতেমা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

এ সময় তার বাবা বাজারে ও মা রান্নাঘরে ছিলেন। একপর্যায় ফাতেমাকে পুকুরে ভাসতে দেখে লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।রাফিলের পরিবারের বরাত দিয়ে এসআই মিজান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাফিলের বাবা মাহাবুব বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন।

দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে পাশের পুকুরে রাফিলকে ভাসতে দেখেন। পানি থেকে তাকেও মৃত অবস্থায় তোলা হয়। চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ মিয়া জানান, ফাতেমা ও রাফিলের বাড়ির দূরত্ব প্রায় ১০কিলোমিটার। একই দিনে একই সময়ে দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ায় গোটা ইউনিয়নে শোক বিরাজ করছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu