1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে তিস্তার বুকে শিশু পার্ক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২০১ সময় দর্শন

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তার বুকে যমুনা ফিউচার পার্কের আদলে একটি নান্দনিক শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। পার্কটির নাম দেয়া হয়েছে শিশু পার্ক।

এই শিশু পার্কে শোভা পাচ্ছে শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলার রাইড ও বিভিন্ন প্রজাতির পশু-পাখির ম্যুরাল। উদ্বোধনী দিনে পার্ককে ঘিরে শিশু ও অভিভাবকরা বেশ আগ্রহী হয়ে উঠেন।

শুক্রবার (০৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা ও গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিয়ে এই পার্কের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, প্রয়াত এমপি আবু সালেহ মোঃ সাঈদ দুলাল এার কনিষ্ঠ ভাই হেলাল মিয়া, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম মজনু,মার্কটির মালিক রুহুল আমিন দুলু,আব্দুল করিম,হিমেল মিয়াসহ বিভিন্ন এলাকার ভ্রমন পিপাসু লোকজন, সাংবাদিক, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা বলেন, মূলত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য তিস্তার বুকে এ ধরনের একটি পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ শিশু পার্কে বিভিন্ন প্রাণীর ম্যুরাল ও রাইড স্থাপন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা আগমন করে সুন্দর সময় কাটাতে পারবে। তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এর পাশাপাশি বিভিন্ন দপ্তরে আগত সেবাগ্রহিতারাও অবসর সময় কাটাতে পারবে ও পার্কে বিচক্ষণ করে মানসিক প্রশান্তি অনুভব করবে বলে আশা করি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu