1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ এই স্লোগান কে সামনে রেখে শেরপুরে পালিত হল বিশ্ব ডিম দিবস

মোকাম্মেল হোসেন মুস্তাক শেরপুর জেলা প্রতিনিধি ।
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৩১ সময় দর্শন

শেরপুরে ৮ অক্টোবর(শুক্রবার) বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আব্দুল হাই। এ সময় তিনি বলেন, ডিম একটি পুষ্টিকর খাবার।

নিয়মিত ডিম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়া ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমে। সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্তের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক,

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জেলা ভেটেরিনারী হাসপাতালের সার্জন ডা. মোহাম্মদ আলী জিন্নাহ ও সদর উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. মো. ফজলুল হক।

এর আগে জেলা প্রাণীসম্পদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় লেয়ার খামারীবৃন্দ, জেলা ও উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu