1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৮৫ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে এক গৃহবধূকে কোমড়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (৩ অক্টোবর) সকালে ওই গৃহবধূর স্বামীর বাড়ীতে এ নির্যাতনের ঘটনা ঘটে। কোমড়ে শিকল বেঁধে, তালা দিয়ে আটকিয়ে। ঘরের মেঝেতে ফেলে মধ্যযুগীয় কায়দায় বর্বর এ নির্যাতন চালানো হয়।

অনবরত শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাত করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূ, তার বাবা-মা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। তবে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেতেই স্বামীর এমন নির্যাতন, দাবি নির্যাতনের শিকার গৃহবধূর। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম রেনিস সুলতানা, বয়স ১৯ বছর ।

কাউখালী গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের মেয়ে সে। জানা গেছে, আড়াই বছর আগে একই গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে রাকিব মোল্লার (২২) সাথে রেনিসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় অপ্রাপ্ত বয়সেই রেনিসের বিয়ে হয়। দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের ঘরে।

গৃহবধূ রেনিস সুলতানা বলেন, ‘বিয়ের পর তাদের সুখে-শান্তিতেই দিন কাটছিল। যা চেয়েছেন, তাই পেয়েছেন স্বামীর কাছ থেকে। কিন্তু কিছুদিন পর থেকে শ্বাশুরির আশকারায় তার সঙ্গে দাম্পত্য জীবনে স্বামীর কলহ শুরু হয়। আজকে (রোববার) শ্বাশুরি শেকল বের করে দিছে, স্বামী বানছে।

পিটাইছে।’ তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে ঢাকা যাওয়ার সময় জুতা দিয়ে বেধড়ক পিটিয়ে গেছে। আমার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করতে দেয় না। ফোন নিয়ে গেছে। যৌতুকের টাকা চায়, বলে তাকে (স্বামী) কিছু দেয় না। একবার তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিছে। বলছে কিছু নিয়ে আসবি।

রেনিসের বাবা রফিকুল ইসলাম হাওলাদার বলেন, ‘এই যৌতুকের জন্য মেয়েকে জালা-যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আমি বিচার চাই।’ জানা গেছে, নির্যাতনের খবর পেয়ে ওইদিন রফিক হাওলাদার শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। এবিষয়ে অভিযুক্ত স্বামী রাকিব মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার কোন মন্তব্য জানা যায়নি। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ‘এ ধরণের কোন খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu