1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চট্টগ্রামে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৫ সময় দর্শন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি বেসরকারি কনটেইনার ডিপোতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ইনকনট্রেড ডিপোতে গাড়ির গ্যারেজে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরো তিনজন আহতের খবর পাওয়া গেছে।

বিস্ফোরণে নিহতরা হলেন- নেওয়াজ (২৯), মুক্তার (৩৪) ও আরমান (৩০)। এদের একজন একটি প্রাইম মুভারের সহকারী, একজন মিস্ত্রি এবং আরেকজন কনটেইনার ডিপোর কর্মচারী। ইনকনট্রেড কনটেইনার ডিপো এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুনের মালিকানাধীন অফডক বলে জানা গেছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ জানান, কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাটের কাছে ডিপোর ভেতরে গ্যারেজে প্রাইম মুভারের ইঞ্জিন পরিষ্কারের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়েছেন আরো তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির হামিদ উল্লাহ জানান, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu