শেরপুরের শ্রীবরদীতে আসন্ন গড়জরিপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বাংলাদেশ কৃষক লীগ শেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বুধবার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ১০ নং গড়জরিপা ইউনিয়নের ঘোরজান নবীন মোড়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ শেরপুর জেলা শাখার সহ- সভাপতি আব্দুর রহমান চাঁন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ শেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ শেরপুর জেলা শাখার সহ- সভাপতি মোঃ নমশের আলম, আরো উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহমুদুল রুবেল, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তোষার, গড়জরিপা ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এসময় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ কৃষক লীগ শেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদিরকে চাই। আব্দুল কাদির বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি ১০ নং গড়জরিপা ইউনিয়ন পরিষদকে উন্নয়নের রুল মডেল হিসেবে গড়ে তুলবো।