1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিজেদের পঙ্গু বানাচ্ছে নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৫ সময় দর্শন

প্রার্থিতা বাতিলের ক্ষমতা নিজেদের হাতে রাখতে চায় না নির্বাচন কমিশন। এটিসহ তাদের বেশ কিছু সংস্কার প্রস্তাব এখন ব্যাপক সমালোচিত হচ্ছে। এসব সংস্কার প্রতিষ্ঠানটিকে স্থায়ীভাবে পঙ্গু করার অপচেষ্টা বলে চিহ্নিত করেছে সুশাসনের জন্য নাগরিক- সুজন।

বুধবার সুজনের এক অনলাইন আলোচনার মূল প্রবন্ধে এ কথা বলা হয়।

বক্তারা বলেন, নিজেদের শক্তিশালী করার পরিবর্তে ক্ষমতা কমাতে চাইলে, ইতিহাসে ঘৃণ্য হিসেবে এই কমিশনের নাম লেখা থাকবে।

গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী প্রস্তাব ও নাগরিক ভাবনা শীর্ষক অনলাইন বৈঠকের আয়োজন করে নাগরিক সংগঠন সুজন।

আলোচনায় অংশ নিয়ে বর্তমান কমিশনের কড়া সমালোচনা করেন নির্বাচন বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

তারা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তে কমিশনের বিশ্বাসযোগ্যতা ধূলিস্যাৎ হবে এবং প্রতিষ্ঠানটি আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

সুশাসনের জন্যে নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার  বলেছেন, এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে নির্বাচন কমিশন স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাবে।

নির্বাচন কমিশনকে কঠোরভাবে আইন প্রয়োগ করার তগিদ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।

তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন আইন প্রযোগে কঠোর হচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল বলেছেন, ‘নির্বাচন কমিশনের ভাব এমন যে, তারা মর্যাদা ভোগ করবেন, কিন্তু তার যে দায়িত্ব আছে তারা পালন করবে না। অলস মস্তিষ্ক যে শয়তানের কাণ্ড কারখানা, সেটার প্রমাণ দিচ্ছে কমিশন।’

বর্তমান কমিশনকে কড়া নজরদারিতে রাখার তাগিদ দিয়েছেন বক্তারা। নইলে  জনগণের ভোটাধিকার ক্ষমতা নস্যাৎ হওয়ার আশঙ্কা তাদের।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, কমিশন নিজেদের ক্ষমতা, নিজেরা হ্রাস করতে চাচ্ছে। অথচ সরকারকে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য করার জন্য চাপে রাখতে হয়।

নির্বাচন কমিশনের সমালোচনা করে সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেছেন, কোনো সরকারি দলের অধীনে নির্বাচন হলে, সেখানে সরকারি দল জিতবে।

নির্বাচন কমিশনকে কঠোরভাবে আইন প্রয়োগ করার পরামর্শ দেন বক্তারা। তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না।

সবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘প্রান্তিক দল, যারা জাতীয় পর্যায়ে আসতে পারেননি, তাদেরকে সহজ শর্তে নিবন্ধন দিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।

তবে সমালোচনার মুখে বেশকিছু সিদ্ধান্ত থেকে পিছু হটেছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu