1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যানজট নিয়ন্ত্রণে শেরপুরে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন পুলিশ সুপার

মোকাম্মেল হোসেন মুস্তাক শেরপুর জেলা প্রতিনিধি ।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১ সময় দর্শন

যানজট নিয়ন্ত্রণে শেরপুরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেছেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। শেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এ মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।

সোমবার ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন।

এ সময় শেরপুরের পুনাক সভানেত্রী পুুলিশ সুপারের পত্নী কাজী মোনালিসা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. হান্নান মিয়া, পুলিশ পরিদর্শক টিআই জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ রেজাউল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনসুর আহমদ, ডিআইও -১ জাহাঙ্গীর হোসেন, চকবাজার ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম ভূইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ট্রাফিক সার্জেন্ট রুবেল মিয়া ও জাহাঙ্গির আলমসহ ট্রাফিক বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে শেরপুরের সবচেয়ে ব্যাস্ততাময় মোড় খোয়ারপাড় শাপলা চত্বরে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।

এর মাধ্যমে সর্বসাধারণ উপকৃত হবেন। শাপলা চত্বর মোড়ে এমন দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় ট্রাফিক বক্স নির্মাণ করায় এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, শাপলা চত্বর মোড় জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu