1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সোনাবরকান্দা -বালিয়া সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

মোকাম্মেল হোসেন মুস্তাক শেরপুর জেলা প্রতিনিধি ।
  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ সময় দর্শন

মরহুম আমির আলী সরকারের স্বপ্ন বাস্তবায়নে সোনাবরকান্দা – বালিয়া (১ কিঃ মিঃ) সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়নে সোনাবরকান্দা – বালিয়া সড়ক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ, শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, এমপি বাংলাদেশ আওয়ামী লীগ ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান আলী এর সঞ্চালনায় ও ৩ নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ, শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, এমপি।

আরো উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, হুইপ কন্যা গরীবের ডা. শারমিন রহমান অমি, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মরহুম আমির আলী সরকারের সুযোগ্য কন্যা মোছাঃ শাহিদা আক্তার, বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো ফজলুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ আহম্মেদসহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, তাতীলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বাজিতখিলা ইউনিয়নের সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ ৩ নং বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তারা বলেন, দল যদি মনোনয়ন দেয় তাহলে বাজিতখিলা ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।

বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহিদা আক্তার বলেন, আমার বাবা মরহুম আমির আলী সরকার বাজিতখিলা ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল সহ অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন, গরীর অসহায় মানুষের পাশে ছিলেন এবং বাজিতখিলা ইউনিয়নবাসীকে সব সময় ভালোবাসতেন তাদের সুখে দুঃখে পাশে ছিলেন।

আমি তারই সন্তান। আমার বাবার স্বপ্ন পূরণ করতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আমার বাবা মরহুম আমির সরকারের অসমাপ্ত কাজগুলো আমার হাতে সমাপ্ত করতে চাই এবং আমার বাবার মতোই বাজিতখিলা ইউনিয়ন বাসীর সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

আমি যেন আমার বাবা মরহুম আমির আলী সরকারের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি। প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক বলেন, বাজিতখিলা ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ আমির ভাইয়ের মাধ্যমে শুরু করি। আজ আমির ভাই আমাদের মাঝে নাই। আমির ভাইয়ের সাথে আমার সব সময় যোগাযোগ ছিল।

আমির ভাই জীবিত থাকা অবস্থায় বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ে নামকরণ করে আমির ভাইয়ের হাতে কাগজটা দেই। সোনাবরকান্দা- বালিয়া হয়ে কালীতলা বাজার পর্যন্ত এই রাস্তার কথা আমির ভাই সব সময় আমার কাছে বলতো। আমির ভাইয়ের স্বপ্ন সোনাবরকান্দা- বালিয়া সড়ক পাকাকরণ শুভ উদ্বোধন ঘোষনা করলাম। তিনি আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নে আমির ভাইয়ের অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করবো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu