1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ইকবাল হাসান নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৯ সময় দর্শন
নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত
নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত
নেত্রকোণায় ট্রাকের সাথে মাছবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে
নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ সময় একজন আহত হয়েছে।
নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যাবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ চালক আবুচান। এ সময় গাড়ীতে থাকা অপর একজন আহত হয়। নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্যেশে ছেড়ে আসে।
নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি দাড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া মারা যান। গুরুতর আহত পিকআপ চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, নিহত দুইজনের লাশ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে ও অপর লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের পর নিহতদের নিজ নিজ স্বজনদের নিকট বুঝিয়ে দেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu