1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চুয়াডাঙ্গা জেলার ৫ থানায় নতুন ওসি’র যোগদান

মোঃতারিকির রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ সময় দর্শন
চুয়াডাঙ্গার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। নিয়মিত বদলির অংশ হিসেবে জেলার ৫ থানা ও গোয়েন্দা শাখায় এই রদবদল। চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা সদর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসবে যোগদান করেছেন মোহাম্মদ মহসীন পিপিএম (বার)। বুধবার (২২শে সেপ্টেম্বর) তিনি সদর থানায় যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানায় ওসি হিসবে কর্মরত ছিলেন।
আর সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে চুয়াডাঙ্গা  জেলা পুলিশেই রয়েছেন। তাকে এখনো কোন থানার দায়িত্ব দেওয়া হয়নি। এদিকে জেলার জীবননগর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুল খালেক। তিনি এর আগে দামুড়হুদা মডেল থানায় ওসি হিসবে কর্মরত ছিলেন।
জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলামকে আলমডাঙ্গায় থানায় বদলি করা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মোঃ আলমগীর কবিরকে সংযুক্ত করা হয়েছে ডিএসবি শাখায়। দর্শনা থানায় ওসি হিসেবে যোগদান করেছেন লুৎফুল কবির। তিনি এর আগে জেলা গোয়েন্দা শাখায় ওসি হিসবে কর্মরত ছিলেন।
দর্শনা থানার ওসি মোঃ মাহাব্বুর রহমানকে জেলা গোয়েন্দা শাখার ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দামুড়হুদা মডেল থানায় ওসি হিসবে যোগদান করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর ফেরদৌস ওয়াহিদ। চুয়াডাঙ্গার সকল থানায় নতুন ওসি যোগদান করায় পুলিশি সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট থানার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন।
এর আগে যারা এ সমস্ত থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন তারাও প্রত্যেকেই মানবিক কাজ করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বিশেষ করে করোনা ভাইরাস প্রতিরোধে দেশের অন্যান্য জায়গার পুলিশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রত্যেক সদস্যের অবদান অনস্বীকার্য।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu