অদ্য সোমবার (২০ সেপ্টেম্বর ২০২১খ্রি.) বিকেল ০৪ঃ০০টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি জনাব ড. বেনজির আহমেদ এর অনুপ্রেরণায় শেরপুর জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে ‘খেলার রাজা দাবা’ এ শ্লোগানে শেরপুরে প্রথমবারের মতো মুজিব শতবর্ষ জেলা দাবা লীগের আয়োজন করা হয়।
উক্ত জেলা দাবা লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেরপুর জনাব মোঃ মোমিনুর রশীদ মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ হান্নান মিয়া, ডিআইও-১ জনাব মোহাম্মদ আবুল বাশার মিয়া, অফিসার ইনচার্জ শেরপুর থানা জনাব মনসুর আহমেদ, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জনাব রেজাউল হক, টিআই-১ জাহাঙ্গীর আলম, ইনচার্জ শহর ফাঁড়ি জনাব মনিরুল আলম ভুঁইয়া, জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল ও দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, স্পন্সর প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদি, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, দাবা উপ-কমিটি ও লীগ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা দাবা লীগে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলো রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিটি দল ৭ রাউন্ড করে খেলবে। প্রতি দলে ৫ জন করে নিবন্ধিত দাবা খেলোয়াড়দের মধ্যে প্রতি রাউন্ডে ৪ জন করে খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করবেন।
চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফি, মেডেল ও নগদ অর্থ পুরস্কার ছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রাইজমানি প্রদান করা হবে। জেলা দাবা লীগে অংশগ্রহণকারী দলগুলো হলো-শেরপুর চেস কমিউনিটি, নকলা উপজেলা ক্রীড়া সংস্থা, দাবা ক্লাব শেরপুর, চকপাঠক দাবা ক্লাব, উদয়ন ক্লাব, লাল-সবুজ ক্লাব, নকলা দাবা ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাব।