1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ সময় দর্শন

জাতীয় সংসদ ও সংসদের বাইরে সারাদেশে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলীয় এমপিরা সাবেক সফল রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানসহ জিয়া পরিবারের বিরুদ্ধে নানা রকমের কুৎসা রটানো এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার, হামলা, মামলা ও ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

২০ সেপ্টেম্বর সোমবার দুপুরে জামালপুর শহরের সকাল বাজারে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপিনেতা শামীম আহমেদ। বিএনপিনেতা শামীম আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।

জিয়াউর রহমানের অপর নাম গণতন্ত্র। জিয়াউর রহমানের অপর নাম বাংলাদেশ। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের উর্বর মাটির গর্বিত সন্তান। তার ডাকে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন করে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়ে গেছেন।

শামীম আহমেদ বলেন, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্য বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলঙ্কিত করেছেন। জাতীয় সংসদের চন্দ্রিমা উদ্যানে নাকি জিয়াউর রহমানের লাশ নেই। জাতি জানতে চায়, জিয়াউর রহমানকে কার নির্দেশে কারা তাকে হত্যা করেছে। জিয়াউর রহমান সম্পর্কে বাংলার মানুষকে বিভ্রান্ত করে কেউ পার পাবে না।

বিএনপি নেতা শামীম আহমেদ তাকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে বলেন, জামালপুর জেলা বিএনপি হচ্ছে সকল ষড়যন্ত্রের কারখানা। আজকে জামালপুর জেলা বিএনপির মুখ থুবড়ে পড়া নেতৃত্বের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই তাকে বহিষ্কার করা হয়। জামালপুরে বিএনপির সাংগঠনিক শক্তি ফিরিয়ে আনতে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ এই কমিটি ভেঙে দিয়ে অবিলম্বে নতুন কমিটি ঘোষণা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেন শামীম আহমেদ।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহাদত হোসেন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সংগ্রামী দলের আহবায়ক আশিক রায়হান পারভেজ, শহর ছাত্রদলের সহ-সভাপতি রানা ম্যানশন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মোতালেব হোসেন, কামরুল হাসান কাবুল, গোলাম রব্বানী জনি, সোহানুর রহমান সোহাগ ও সাইফুল ইসলাম রবিন, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আরিফুল হাসান খান মুক্তা, সাবেক ছাত্রনেতা ও জেলা তরুণদলের আহবায়ক মো. আবু সাঈদ রয়েল, শহর ছাত্রদলনেতা মোর্শেদ খান, নয়ন সরকার প্রমুখ। বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu