1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘের উদ্যোগে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এর অনুপ্রেরণায় এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনষ্টিটিউট ও হাসপাতাল, বরিশাল এর সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রবিবার সকাল১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার সভাপতি অসীম কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধ্রুবলাল বনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ও গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু.মজিবর রহমান,সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস,প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার,কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মু. মামুন আজাদ,শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এর প্রচার সম্পাদক ভক্ত কর্মকার ও সদস্য অসীম কর্মকার, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, পৌর কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস,শ্রীগুরু সঙ্ঘ গলাচিপা শাখার কোষাধ্যক্ষ নির্মল কর্মকার প্রমুখ। উল্লেখ্য,চক্ষু চিকিৎসা ক্যাম্পে অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। এ ক্যাম্পে ৫০০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu