1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১ জেলে নিখোঁজ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৩ সময় দর্শন
বৈরি আবহাওয়ায় প্রচণ্ড বাতাসে দক্ষিণ বঙ্গোপসাগরে আবু তালেব মোল্লার মাছ ধরার ট্রলারডুবরি ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টায় গলাচিপা থেকে ২০০ কিলোমিটার দূরে ৭ জেলেসহ এটি ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর এক জেলে ছাড়া বাকিদের উদ্ধারের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
নিখোঁজ জেলের নাম বাপ্পারাজ মোল্লা (২৬)। বাপ্পারাজ বড়বাইশদিয়া ইউনিয়নের ১২নং ডিগ্রী এলাকার মৃত্যু ছত্তার মোল্লার ছেলে। ট্রলারের মাঝি আবু তালেব মোল্লা জানান, বুধবার সকালে বড়বাইশদিয়া ইউনিয়নির টুংগিবাড়ীয়া ঘাট থেকে ৭ জন জেলে নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাই।
শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় ৭/৮ বয়ার কাছে আসলে ট্রলারটি হঠাৎ ঘূর্নিঝড়ের কবলে পড়ে। এ সময় ঝড়ের তোড়ে ৭ জেলেসহ ট্রলার নদীতে ডুবে যায়। পরে পার্শ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন বাপ্পারাজ মোল্লা।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত বাপ্পারাজের কোন খোঁজ পাওয়া যায়নি। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, নিখোঁজ জেলে বাপ্পারাজকে উদ্ধারের চেষ্টা চলছে। সাগর উত্তাল থাকায় সকল ধরনের নৌ-যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলোকে স্ব-স্ব ঘাটে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu