1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দহে জাল ফেলে পানিতে ডুব দিয়ে লাশ হয়ে ভাসল যুবক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪২৬ সময় দর্শন

নওগাঁর ধামইরহাটের ঘুকসী নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, আজ সোমবার সকাল থেকে ধামইরহাট বাজারের পূর্ব পার্শে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ঘুকসী নদীর ধামইরহাট সেতুর নিচের দহে মাছ ধরছিল এলাকাবাসী।

সকাল ১০টার দিকে হাটনগর গ্রামের এ্যামল পাহান (৩৫) তার সন্তানকে নিয়ে খেবলা জাল দিয়ে মাছ ধরতে ওই দহে আসে। প্রায় দেড় থেকে দুই শতাধিক মানুষ এ দহে মাছ ধরছিল। জাল দহে ফেলে পানিতে ডুব দিয়ে মাছ ধরছিল এ্যামল পাহান।

দীর্ঘক্ষণ পর পানি থেকে উপরে না উঠলে তার ছেলে অনিক পাহান (৭) কান্নাকাটি করতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ পানিতে ভেসে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে হাটনগর আদিবাসীপল্লীতে শোকের ছায়া নেমে আসে। এ্যামল পাহান দুই সন্তানের জনক এবং ওই গ্রামের মৃত রবিয়া পাহানের ছেলে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu