1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন মানবাধিকার কমিশন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪২ সময় দর্শন

লালমনিরহাটে সেই নির্যাতিত শিশুর পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রোববার (৫ সেপ্টেম্বর) ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, লালমনিরহাট পুলিশ সুপার ও লালমনিরহাট জেলার কমিশনের সংশ্লিষ্ট প্যানেল আইনজীবী শরিফুল ইসলাম রাজুর কাছে পাঠানো হয়েছে।

নির্যাতিত শিশুটিকে নিয়ে বেশ কয়েকটি অনলাইন, পত্রিকা ও টেলিভিশনে স্বচিত্র সংবাদ প্রকাশিত হলে নজরে আসে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের। শিশু গৃহকর্মী নির্যাতনের সংবাদ জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর আইনের আশ্রয় লাভের অধিকার সাংবিধানিক অধিকার এবং শিশুর প্রতি এমন নিষ্ঠুুর নির্যাতনের অভিযোগ কোনো ভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।

এ অবস্থায় অভিযোগের বিষয়ে দ্রুত মামলা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করে গৃহীত ব্যবস্থা আগামী ১০ অক্টোবরের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনকে অবহিত করতে পুলিশ সুপারকে বলা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন লালমনিরহাট জেলার প্যানেল আইনজীবী শরিফুল ইসলাম রাজু জানান, মানবাধিকার কমিশনের ওই চিঠি পেয়ে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান এবং ওই পরিবারের সাথে কথা বলেছেন।

প্রসঙ্গত, পুলিশ পরিদর্শক আজহার আলী সুমন ও তার স্ত্রী ডেইজি বেগমের অমানুষিক নির্যাতনের শিকার হয়ে সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে গত ২৯ আগস্ট লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছিল শিশু হাসিনা।

ঢাকায় পুলিশ পরিদর্শক আজহার আলী সুমনের বাসায় গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে শিশু হাসিনা নির্যাতনের শিকার হয়। নির্যাতিত ওই শিশু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম বলাইরহাট এলাকার হাছেন আলীর কন্যা বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা নেয়নি বলেও ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu