Dhaka 7:40 am, Wednesday, 6 May 2026

নেত্রকোণার মদনে কিশোরীকে অপহরণ : ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

নেত্রকোণার মদনে এক কিশোরীকে (১৬) অপহরণের ঘটনায় মোজাম্মেল হক সোহাগ (২৫) নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা  হয়েছে।

গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মদন থানায় এই মামলা দায়ের করেছেন।

মোজাম্মেল হক সোহাগ মদন  উপজেলার আরগিলা গ্রামের আব্দুল হাই-এর ছেলে সে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কিশোরী। দীর্ঘদিন ধরে পৌর সদরে মাস্টার পাড়া নামক স্থানে ভাড়া বাসায় বসবাস করছিলেন এই কিশোরী।

পরে গত সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাসা থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যান মোজাম্মেল হক সোহাগ।

ঘটনার পর থেকে কিশোরীর কোন সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বাবা মোজাম্মেল হক সোহাগসহ আরো কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওন মোবাইল ফোনে জানান, অভিযোগের সত্যতা থাকলে মোজাম্মেল হক সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ওসি আরো জানান, কিশোরীকে অপরহণের ঘটনায় মোজাম্মেল হক সোহাগের নামে মামলা হয়েছে। কিশোরীকে উদ্ধারসহ আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নেত্রকোণার মদনে কিশোরীকে অপহরণ : ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেটের সময় : 03:14:53 am, Friday, 3 September 2021