1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

হাসান আহাম্মেদ সুজন জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৮৩ সময় দর্শন

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলা নিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব।

৩০ আগস্ট সোমবার দুপুরে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাবিব, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি কাফী পারভেজ, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জামালপুর প্রতিদিনের নির্বাহী সম্পাদক মজনু মোল্লা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এলান, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খাদেমুল হক বাবুল, মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাসেম, বকশীগঞ্জ প্রেসক্লাবের সদস্য গোলাম রব্বানী নাদিম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সত্য কথা লিখলেই কিছু অসাধু চক্র ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়, তাদের নির্যাতন করা হয়।

ওই অসাধু ব্যক্তিদের কুকর্ম ঢাকতেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাসহ সারাদেশে সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu