Dhaka 4:38 am, Wednesday, 6 May 2026

নেত্রকোণায় বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে ও বিউটিশিয়ানদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে, বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা।

এ উপলক্ষে নেত্রকোণায় অনুষ্ঠিত হলো বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ফ্রি ওয়ার্কশপের প্রস্তুতিমূলক সভা। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিউটিশিয়ানরা সভায় অংশ নেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণার মোক্তারপাড়ায় চেক-ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় শাহানা আক্তার পপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১” এর চেয়ারম্যান তূর্য নাসির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী হৃদয় সরকার সহ সুলতানা কস্তুরী, পান্না আক্তার ও সারা চৌধুরী। এসময় বক্তারা বলেন, এ শিল্পের সাথে জড়িতদের প্রতিভা বিকাশ এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।

পরে বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১” এর চেয়ারম্যান তূর্য নাসির নেত্রকোণা জেলার পার্লার এসোসিয়েশনের সকল বিউটি এক্সপার্টদের মধ্য থেকে বর্তমান প্রেসিডেন্ট সাদিয়া জেবিন নিপুকে বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১” এর উপদেষ্টা পদে, সুলতানা কস্তুরী ও পান্না আক্তারকে টিম লিডার হিসেবে ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

নেত্রকোণায় বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : 01:35:25 pm, Friday, 27 August 2021