Dhaka 4:39 am, Wednesday, 6 May 2026

সাংবাদিক আলতাফ মাহমুদের কবরসহ নদী ভাঙন এলাকা পরিদর্শনে পাউবোর কর্মকর্তারা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি প্রখ্যাত সাংবাদিক আলতাফ মাহমুদের কবর সহ নদী ভাঙন এলাকা পরিদর্শন করছেন পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী।

বৃহস্পতি বার ২টায় তিনি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে রামনাবাদ নদীর ভাঙন কবলিত স্থান পরিদর্শনে আসেন।

এ প্রসঙ্গে প্রকৌশলী মো. হালিম সালেহীন বলেন, ‘আমরা সরেজমিন পরিদর্শন করেছি। ভাঙন রোধে এখানে স্থায়ী কাজ করা হলে, ঐতিহাসিক কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট রক্ষা করা যাবে। প্রায় কিলোমিটার জায়গাজুড়ে নদীর তীর ভাঙছে। ভাঙনের অবস্থান বেড়িবাঁধ থেকে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার দূরে।

বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এখানে ডিপিপির মাধ্যমে কাজ করা হলে, স্থায়ী সমাধান হবে। এখানে স্থায়ী ব্যবস্থা নেওয়া গেলে জনদুর্ভোগ কমবে বলে আশা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আবদুস সালাম আরিফ, আলতাফ মাহমুদের ছোট ভাই আনোয়ার ও আলতাফ মাহমুদের ভাগনে মো. মঈনুদ্দিন,সাংবাদিক সজ্ঞিব দাস, প্রসঙ্গত, আলতাফ মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ছিলেন। তিনি ২০১৬ সালের ২৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সাংবাদিক আলতাফ মাহমুদের কবরসহ নদী ভাঙন এলাকা পরিদর্শনে পাউবোর কর্মকর্তারা

আপডেটের সময় : 08:42:14 am, Friday, 27 August 2021