1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামিন পেতে হাইকোর্টে আবেদন করল পরীমনি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৬৫ সময় দর্শন
জামিন পেতে হাইকোর্টে আবেদন করল পরীমনি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি।

 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আজ বুধবার সকালে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়।

পরে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষকে আবেদনের কপিও দেওয়া হয়েছে। আদালতসংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রের তথ্যমতে, ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ ওই মামলায় পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন। এ আদেশের বৈধতা নিয়ে আজ বুধবার আবেদনটি করা হয়।

এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলা হয়েছে। পরীমনির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে। এর আগে ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি, যা ১৩ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা। এ অবস্থায় বুধবার হাইকোর্টে আবেদন করলেন পরীমনি। ওই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, ২২ আগস্টের আদেশে চ্যালেঞ্জ করে আবেদনটি করা হয়েছে। আবেদনে পরীমনি অন্তর্বর্তীকালীন জামিনও চেয়েছেন।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu