1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মুক্তিযোদ্ধা পরিবারের সম্বন্ধে অশালীন, কুরুচিপুর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২২২ সময় দর্শন

লালমনিরহাটে শহীদ মোস্তাফিজুর রহমান বাবলু ও তার পরিবারের সদস্যদের সম্বন্ধে অশালীন কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শহীদ পরিবারের সদস্যরা। বুধবার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে শহীদ বাবলুর সহধর্মিণী ও তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বাবলুর সহধর্মিণী কোহিনুর বেগম লিখিত বক্তব্যে বলেন,বাংলাদেশের মানুষ বিশ্বাস করে দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি জাগ্রত থাকে এবং শহীদ পরিবারের প্রতি তাঁর দরদের কথা সর্বজন স্বীকৃত।

তিনি বলেন,সেই শহীদ পরিবারের সদস্যরা লজ্জিত হই যখন দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা কালিন সময়ে তার সংগঠনের জেলার শীর্ষস্থানীয় নেতা শহীদ মোস্তাফিজুর রহমান বাবলু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ কায়েম করার নিমিত্তে মিথ্যাচার অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।

যেই শহীদদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে আওয়ামী লীগ নামক সংগঠন, সেই সংগঠনের কার্যালয়ে দাঁড়িয়ে একজন শহীদ পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হওয়া কতটুকু সমীচীন এমন প্রশ্ন রাখেন তিনি।

এসময় তিনি বলেন,লালমনিরহাটে গুটিকয়েক লোক দলের নাম ব্যবহার করে প্রকাশ্যে একজন শহীদ ও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা শহীদ মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী কোহিনূর বেগম,দেবর জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন ও পরিবারের অন্যান্য সদস্যরা এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu