1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান অসুস্থ, দোয়া কামনা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৯০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মো. মজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকাল ৫ টার দিকে নিজ বাসভবনের দোতলার সিড়ি থেকে নিচে নামার সময় পা ফসকে পড়ে গিয়ে মাথায় গুরুতর জখম হয়।

এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গলাচিপা হাসপাতালে নেয়া হয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পারিবারিকভাবে জানা যায় তাকে ঢাকা বেসরকারী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখানে তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে। উল্লেখ্য তিনি সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক বিআরডিবির চেয়ারম্যান বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ত্যাগী নেতা, রাজপথের লড়াকু সৈনিক, ওয়ান ইলিভেনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রাজপথে সর্বপ্রথম মিছিল বের করেন।

তার সুস্থতা কামনায় মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বণিক, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ গলাচিপা পৌরসভার বিভিন্ন মন্দিরে প্রার্থনা এবং মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu