1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’

পটুয়াখালী প্রতিনিধি লোকমান মৃধা
  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ সময় দর্শন
শহীদ ওসমান হাদির জন্য জাতীয় শোক। পটুয়াখালীতে সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা।

জুলাই বিপ্লবের যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে যখন সারা দেশে শোকের ছায়া, তখন পটুয়াখালীতে দেখা গেলো ভিন্ন চিত্র। ঐতিহাসিক জুবিলী উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে কনসার্ট ও উৎসবের। রাষ্ট্রীয় শোকের সময়ে এমন আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পটুয়াখালী প্রতিনিধি লোকমান মৃধা।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই না ফেরার দেশে চলে গেছেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো জাতি। খোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জানিয়েছেন গভীর শোক।

অথচ এই শোকের আবহ কাটতে না কাটতেই, শুক্রবার পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেখা গেল উৎসবের আমেজ। সাড়ম্বরে আয়োজন করা হয়েছে গান-বাজনা ও কনসার্টের।

স্থানীয়রা অভিযোগ করছেন, রাষ্ট্রীয় শোক এবং একজন বীরের আত্মত্যাগের প্রতি সম্মান না দেখিয়ে এই উৎসব আয়োজন নিছক ধৃষ্টতা। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে দীর্ঘ ছয় দিন লড়াইয়ের পর হাদির শাহাদাতবরণের পরদিনই এমন আয়োজন মেনে নিতে পারছেন না জেলার সাধারণ শিক্ষার্থী ও জনতা।

আগামীকাল ২০ ডিসেম্বর দেশজুড়ে যখন তার স্মরণে কর্মসূচি পালিত হওয়ার কথা, তখন এই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu