1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সন্তান শোক সইতে না পেরে পটুয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা!

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪২ সময় দর্শন

জৈনকাঠিতে নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর আহাজারি, এলাকায় শোকের ছায়া।

পটুয়াখালীতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সদর উপজেলার ১নং ওয়ার্ড টাউন জৈনকাঠি গ্রামে একমাত্র সন্তান হারানোর শোক সইতে না পেরে মোসাঃ মাফুজা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্বাধীন বাংলা টেলিভিশনের অনুসন্ধানে জানা যায়, মৃত মাফুজা বেগম ওই গ্রামের মোঃ জামালের স্ত্রী। এই দম্পতির একমাত্র ছেলে সন্তানটি প্রায় চার মাস আগে মারা যায়। এরপর থেকেই মাফুজা বেগম মানসিকভাবে তীব্র বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি সন্তানের স্মৃতিচারণ করে প্রায়ই কান্নাকাটি করতেন এবং গভীর মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিলেন।

মৃত মাফুজার স্বামী মোঃ জামাল, যিনি স্থানীয় একটি ওয়ালটন শোরুমে চাকরি করেন, তিনি জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে তিনি তার কর্মস্থলে চলে যান। এর কিছুক্ষণ পরই প্রতিবেশীদের কাছ থেকে স্ত্রীর আত্মহত্যার মর্মান্তিক খবর পান। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে এসে ঘরের আড়ার সাথে স্ত্রীর ঝুলন্ত নিথর দেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

এদিকে, স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে পুলিশকে জানায়।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহিদুলের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এলাকাবাসীর ভাষ্য: স্থানীয়রা স্বাধীন বাংলা টেলিভিশনকে জানান, মাফুজা অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন। কিন্তু সন্তান মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো জৈনকাঠি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পটুয়াখালী সদর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu