1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ সময় দর্শন
গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি ” এই প্রতিপাদ্যের আলোকে, পটুয়াখালীর গলাচিপায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত টেকাব-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয় প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার ২ নভেম্বর ২০২৫ বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক আব্দুর রশিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এছাড়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তাহের ইকবাল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিম, প্রশিক্ষক টেকআপ ২য় পর্যায় প্রকল্প কম্পিউটার যুব উন্নয়ন অধিদপ্তর মো. ফারুক আহমেদ রিজভীসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থী বৃন্দ। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী ১০ জন করে প্রতি ব্যাজে মোট ৪ ব্যাজে ২ ঘন্টা করে মোট ৮ ঘন্টা প্রশিক্ষণ গ্রহণ করবে। প্রত্যেক প্রশিক্ষনার্থীদের দৈনিক ২ শত টাকা করে ভাতা প্রদান ও মোট ৪৪ দিন প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ শেষে ৩ শত মার্কের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে।

উল্লেখ্য যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ২য় পর্যায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের জন্য ৪০ জনের বিপরীতে ১শত ২৮ জন আবেদন করে। পরে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০ জন নির্ধারিত হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu