1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সড়ক নির্মাণে প্রশংসিত উদ্যোগ ঘিরে জনমনে তীব্র ক্ষোভ।

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ সময় দর্শন
দীর্ঘ প্রতীক্ষিত রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী; প্রশংসিত উদ্যোগ ঘিরে জনমনে তীব্র ক্ষোভ।

পটুয়াখালী সদরে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম: দীর্ঘ প্রতীক্ষিত রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী; প্রশংসিত উদ্যোগ ঘিরে জনমনে তীব্র ক্ষোভ।

পটুয়াখালী সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়নের অন্তর্গত টেংরাখালী দরবার শরীফের সংযোগ সড়কটির নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, সড়ক নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে তৈরি খোয়া ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, এই অনিয়ম ঢাকার জন্য তড়িঘড়ি করে সেই খোয়ার ওপর বালু ছিটিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করছেন স্থানীয়রা।

গ্রামবাসীদের একটি সূত্র জানিয়েছে, উক্ত সড়কটি মূলত টেংরাখালি মাদ্রাসার প্রতিষ্ঠাতার ওয়ারিশদের উদ্যোগে নির্মিত হয়েছিল। কিন্তু অভিযোগ রয়েছে, তারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকায়, বিগত সরকারের আমলে সড়কটি ভেঙেচুরে বেহাল দশায় পরিণত হলেও এটি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য তৎকালীন সরকারি দপ্তরগুলো কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি।

সরকার পরিবর্তন হলে, পীর সাহেব মাওলানা নেয়ামুল হকের উদ্যোগে এই বহু আকাঙ্ক্ষিত সড়কটির নির্মাণ কাজ শুরু হয়।

দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটির কাজ শুরু হওয়ায় মাওলানা নেয়ামুল হক প্রাথমিকভাবে এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিতও হয়েছিলেন।

কিন্তু, এলাকাবাসীর সেই আনন্দ এখন হতাশায় এবং ক্ষোভে পরিণত হতে শুরু করেছে। যে রাস্তার জন্য তারা দীর্ঘকাল অপেক্ষা করেছেন, সেই রাস্তার নির্মাণ কাজেই এখন নিম্নমানের সামগ্রী ব্যবহারের মতো গুরুতর অভিযোগ উঠেছে। একটি প্রশংসিত উদ্যোগের এমন মানহীন বাস্তবায়নে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তারা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

আপাতত এই ছিলো পটুয়াখালী থেকে আমাদের আজকের প্রতিবেদন। তবে উক্ত এই কাজের প্রতি আমাদের নজর থাকবে প্রতিনিয়ত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu