1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ সময় দর্শন
গলাচিপায় ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টা, গাজীপুরে ধর্ষণ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকাল ১০টায় পৌর শহরের তহশিল অফিস জামে মসজিদ মাঠে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ মো. আবদুল কাইয়ুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমির ডা. মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মুফতি আবুবক্কর সিদ্দক, ইসলামি আন্দোলন বাংলাদেশ গলাচিপা পৌর শাখার সভাপতি নাজমুল হুদা রিপন, গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল হাই, গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. তাওহীদুল ইসলাম তানজিম প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশে স্বাধীনতার সাথে যারা থাকতে চায় তাদেরকে যেন কেউ নির্যাতন, অত্যাচার না করে। ইসলাম, দেশ ও মানবতার বিরুদ্ধে যদি কোন ধর্ম আবারও হাতছানি দিতে চায়, চক্ষু রাঙাতে চায়, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশে তাদের জায়গা হবে না। এছাড়া, টঙ্গীতে মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টা, গাজীপুরে ধর্ষণসহ সারাদেশে হিন্দু উগ্র সংগঠন ইস্কন কর্তৃক পরিকল্পিত মুসলিম নারীদের ধর্ষণের প্রতিবাদে ইস্কনের সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং ইস্কন নিষিদ্ধের দাবি জানানো হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu