1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাট রাজনীতিতে ‘ভূমিকম্প

‎​লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ সময় দর্শন
‎সদরের নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগ ঘোষনা, ৪৪ জনই আ’লীগের

‎সদরের নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ’লীগ-জাপা থেকে গণপদত্যাগ ঘোষনা, ৪৪ জনই আ’লীগের

‎​লালমনিরহাট সদর উপজেলার রাজনীতিতে বড় ধরনের মোড় সৃষ্টি হয়েছে। সদর উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৫৬ জন ইউপি সদস্য তাদের নিজ নিজ দল আ’লীগ-জাপা থেকে একযোগে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারী ৫৬ জন ইউপি সদস্যের মধ্যে ৪৪ জনই ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত।

‎সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ​মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হল রুমে এক জরুরি সভায় একত্রিত হয়ে তারা এই ঘোষণা দেন।

‎​জানা যায়, পদত্যাগকারী ইউপি সদস্যদের মধ্যে বেশ কয়েকজন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানের ঘোষণা দিলেও, বাকিরা তাৎক্ষণিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগদানের ঘোষণা দেননি। তবে তারা জানিয়েছেন, পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাদের সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্ত জানানো হবে।

​পদত্যাগের ঘোষণা দেওয়া পদত্যাগকারী ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতারা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন। তারা এক বাক্যে বলেন, তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ‘ভুল রাজনীতির’ সঙ্গে জড়িত ছিলেন। এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং দলটির রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন।

​খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাল মিয়া এবং মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলীসহ অন্যান্য আওয়ামী লীগ সমর্থিত নেতারা একই সুরে বলেন, “আজ থেকে আমরা আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করব না। তবে ভবিষ্যতে ভালো কোনো রাজনৈতিক দল পেলে সেই দলে যোগ দেব।”

​একইভাবে, মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য সাহাবুল হকসহ জাতীয় পার্টির সমর্থিত ইউপি সদস্যরাও দল থেকে পদত্যাগের একই কারণ ও মনোভাব ব্যক্ত করেন।

​পদত্যাগের ঘোষণা দেওয়া প্রধান বক্তারা হলেন:
‎​লাল মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), ​মমতাজ আলী (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি), ​সাহাবুল হক (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য), ​আজিজুল ইসলাম (হারাটি ইউপি সদস্য ও হারাটি ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), ​ইব্রাহীম মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)

​স্থানীয় রাজনীতিতে ৫৬ জন ইউপি সদস্যের এই গণপদত্যাগের ঘটনা নিঃসন্দেহে একটি বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। পদত্যাগকারী সদস্যরা ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগদান করেন, তার ওপর সদর উপজেলার রাজনীতি ও আগামী নির্বাচনের সমীকরণ নির্ভর করবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu