1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ সময় দর্শন
গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পটুয়াখালীর গলাচিপায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. সগীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমান, প্রমুখ। এছাড়াও গলাচিপা প্রেস ক্লাব প্রতিনিধি সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘আমি জেলা প্রশাসক হয়ে আসার পরে প্রতিটি উপজেলায় সফরের ধারাবাহিকতায় আজকে গলাচিপায় এসেছি। গলাচিপায় যেসব সমস্যা উপস্থাপিত হয়েছে, সেসব সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রæত সমাধানের চেষ্টা করব।’ বিশেষ করে কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্যমূল্য পায় সেক্ষেত্রে জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক গলাচিপা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা পরিষদ সড়ক ও উপজেলা পরিষদ চত্বরের ফুলের বাগান নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে তিনি গলাচিপা পৌরসভা কার্যালয় ও সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu