1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতি: ৮ ডাকাত সদস্য আটক

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ সময় দর্শন
পটুয়াখালীতে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ! ট্রাকসহ ৮ দুর্ধর্ষ ডাকাত আটক। (2)

পটুয়াখালী সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে রবিবার (১২ অক্টোবর, ২০২৫) বেলা ৩:৩০ মিনিটের সময় পটুয়াখালী সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ অক্টোবর, ২০২৫ তারিখ ভোররাতে (আনুমানিক রাত ২:৩০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী পৌরসভার শ্মশানঘাট সংলগ্ন পিডিএস মাঠের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন: মোহাম্মদ হারুন (৩০), মোহাম্মদ মনির হাওলাদার (৩২), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৬), আঃ রাজ্জাক (৩০), মোহাম্মদ মোস্তফা হাওলাদার (৩৭), মোহাম্মদ সুমন তালুকদার (২৫), মোহাম্মদ ওয়াসিম (৩৫) এবং মোহাম্মদ রনি চৌকিদার (২৬)। আটককৃতরা পটুয়াখালী, বরগুনা, নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুর জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের সময় তাদের ব্যবহৃত হলুদ ও নীল রঙের একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৩৯২) জব্দ করা হয়। এছাড়া, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদির মধ্যে একটি বড় লোহার কাটার, দুটি হাতুড়ি, নগদ ৮,৩০০ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu