1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীর বৃদ্ধ দম্পত্তি ডাবল মার্ডার ঘটনার মূল রহস্য উদঘাটন।

বিশেষ প্রতিবেদক লোকমান মৃধা, পটুয়াখালী
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫৮৭ সময় দর্শন

পটুয়াখালী জেলার সদর থানাধীন বহালগাছিয়া এলাকায় চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পত্তি ডাবল মার্ডার ঘটনার মূল রহস্য উদঘাটনঃ হত্যাকান্ডের সহিত জড়িত ০১ জন গ্রেফতার

গত ২০-০৭-২০২৪ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ০৮.০০ ঘটিকা হতে ২১-০৭-২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় অজ্ঞাতনামা আসামীরা কৌশলে বৃদ্ধ দম্পত্তি মৃত আশরারফ আলী হাওলাদার(৭৭) ও মৃতা হোসনে আরা বেগম (৭০) দের বসত ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে থাকা মালামাল চুরি করাসহ অজ্ঞাত কারণে তাদের দুজনকেই নৃশংসভাবে হত্যা করে যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উক্ত ঘটনায় গত ২৪-০৭-২০২৪ খ্রিঃ তারিখ বৃদ্ধ দম্পত্তির অর্ধগলিত লাশ পাওয়া গেলে সাথে সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদায়সহ পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য, উপাত্ত, আলামত সংগ্রহ পূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটনের তৎপর হয়।পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ স্যারের এর দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা টিমের অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সমন্বয়ে একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ০১-১১-২০২৪ খ্রিঃ তারিখ ১১:৪৫ ঘটিকার সময়-০১। মোহাম্মদ আলি হেসেন (৩২), পিতা-আব্দুল বারেক গাজী, মাতা- জোবেদা বেগম, সাং- টাউন বহালগাছিয়া গাজীবাড়ি, থানা ও জেলা পটুয়াখালীকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে বর্ণিত ঘটনা সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদ কালে সে জানায় ঘটনার দিন ২০-০৭-২০২৪ তারিখ রাত্র অনুমান ৯.৩০ ঘটিকার সময় তার নিজের নেতৃত্বে তার সঙ্গীয় অপর চোরসহ তার ভাড়ায় চালিত ইজিবাইক (বোরাক) গাড়ী নিজে ড্রাইভকরে মৃত ব্যক্তিদ্বয়ের বাড়ীর কাছে আসে। হত্যাকান্ডে ব্যবহৃত রেঞ্জ নিজে বহন করে অপর আসামীসহ মৃত ব্যক্তিদের বাড়ীর মেইন গেইট টপকাইয়া খুনের ঘটনাস্থল বসত ঘরে প্রবেশ করে। অতঃপর ঘরের মধ্যে রক্ষিত মালামাল খোঁজাখোঁজির এক পর্যায়ে গৃহকর্তী বৃদ্ধা মহিলা টের পাইলে প্রথমে তারা শক্ত কাঠ দ্বারা বৃদ্ধা মহিলাকে একাধিকবার আঘাতসহ মাথায় আঘাত করলে মহিলা মারা যায়। তখন তার অপর সঙ্গীসহ মৃত মহিলাকে মেঝে থেকে জাগাইয়া খাটের উপর শোয়াইয়া দেয় এবং ঘরের মধ্যে মালামাল খুঁজাখুঁজির একপর্যায়ে মৃত মহিলার স্বামী মৃত আশরারফ আলী হাওলাদার গেইটের তালা খুলে গেইট দিয়ে বাড়িতে প্রবেশের সময় শব্দ পেয়ে তারা ঘরের বাহিরে বাথরুমের কাছে গোপনে আশ্রয় নেয়। বৃদ্ধ লোকটি ঘরে প্রবেশ করে তার মৃতা স্ত্রীকে রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আসামী-মোহাম্মদ আলি হেসেন অপর সঙ্গীসহ পুনরায় ঘরে প্রবেশ করে এবং তার হাতে থাকা রেঞ্জ দিয়ে প্রথমে বৃদ্ধ লোকটির মাথার পিছনে আঘাতসহ একাধিক আঘাত করলে বৃদ্ধ লোকটি মারা যায়। এরপর আসামীরা উক্ত বাড়ির পশ্চিম পাশের পুকুর সংলগ্ন ওয়াল টপকাইয়া বাড়ি থেকে রেব হয় এবং তাদের সঙ্গে নিয়ে আসা ইজি বাইক নিয়ে চলে যায়।

গ্রেফতারকৃত আসামীকে ০২-১১-২০২৪ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামী হত্যার সকল দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই হত্যা কান্ডের পিছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা কিংবা কোন ইন্ধনদাতা রয়েছে কিনা? এ বিষয়ে ব্যাপক তদন্ত অব্যাহত আছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত আছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu