1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মির্জাগঞ্জে সালিস বৈঠকে মারধরের অভিযোগ ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন; থানায় মামলা

লোকমান মৃধা
  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১৯ সময় দর্শন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলি এলাকায় বিরোধীয় জমি থেকে উচ্ছেদ করতে সালিস বৈঠকে হামলা করে বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে প্রতিকার চেয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সন্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মো: শাকুর লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আমরা আমাদের ওয়ারিস সুত্রে পাওয়া দলিল মূলে মালিক হয়ে দীর্ঘদিন যাবত দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসিতেছি। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাধীন উত্তর কাঠালতলী মৌজার, জে.এল নং-০৭, এস, এ খতিয়ান নং-৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩ ৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯ এ বিরোধীয় ভূমির পরিমান ৪৮ শতাংশ। উক্ত তফসিলি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উপজেলা বিএনপির নামধারী বেশ কয়েকজন আমাদের জমিটি দখল করার পায়তারা করে আসেছে। এ পরিস্থিতিতে গত ১৮ অক্টোবর (শুক্রবার) দুপরে কাঠালতলী বাজারে বিষয়টি আপোষ মিমাংসার জন্য সালিশ বৈঠকে আয়োজন করা হয়। সালিশ চলাকালীন সময়ে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে মারাত্মক দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া কাঠালতলী বাজারে আসে এবং সালিসের একপর্যায়ে আসামীগণ উত্তেজিত হইয়া বাদী মো. সরোয়ার হোসাইন (৪৪), মো. আ. সাকুর (২৬), মো. এনামুল হাসান (২৩) এর উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারটি।
হামলায় অংশ নেয়াদের মধ্যে রয়েছেন সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী মোঃ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন সহ ১৯ জন। যাদের নাম সরাসরি সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয় এক নম্বর অভিযুক্ত সুবিদখালী ইউনিয়ন ভূমি সহকারী মোঃ তারিকুল ইসলাম বলেন, কাঠালতলী বাজারে সালিশ বৈঠক আমি উপস্থিত ছিলাম। দুই পক্ষই তাদের আত্ত্বিয়-স্বজন। সেখানে উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম খোকন সহ অনেকে ছিলাম। তবে সালিশ এর মধ্যে ভিডিও করা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা পাশে দাড়িয়ে ছিলাম। পরে দুই পক্ষ মারামারি। আমি মারামরিতে অংশ নেইনি। আমার বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত। আমি মারামারি ছাড়াতেও যাইনি।’
এ বিষয় মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামিম আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় রবিবার রাতে মামলা দায়ের হয়েছে।

আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu