1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বৈষম্যবিরোধী আন্দোলনে গলাচিপায় শহিদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪০৩ সময় দর্শন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপার নিহত শহিদ পাঁচ পরিবারের সদস্যদের নগদ ৫০ হাজার টাকা করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও কবর জিয়ারত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গলাচিপার নিহত শহিদরা দেশের বিভিন্ন জায়গায় নিহত হন।

এরা হলেন মো. রাসেল (ছাত্র), জাহাঙ্গীর খান (সিএনজি ড্রাইভার), আতিক আহম্মেদ (পেশাজীবী), সাগর গাজী (ছাত্র) ও মামুন হাওলাদার (শ্রমজীবী)। শনিবার সকাল ১০টায় হাসান মামুন পানপট্টি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক মিয়ার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ আতিক আহম্মেদের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান ও কবর জিয়ারত করেন।

পরে তিনি গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।

এর আগে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ অন্য চার পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন হাসান মামুন। পরে ওই দিন সন্ধ্যায় চরকাজল, চরবিশ্বাস ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে পথ চলা শুরু হয়েছে, দেশনায়ক তারেক রহমান একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী দল সাম্য, ন্যায় বিচার ও অহিংস রাজনীতির ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবে।

আর্থিক সহায়তা প্রদান ও পথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu