1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

বিশেষ প্রতিবেদক লোকমান মৃধা, পটুয়াখালী
  • আপডেটের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৪৩৯ সময় দর্শন

‘জন্ম-মৃত্য নিবন্ধন আনবে দেশে সুশাসন’ এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

রবিবার (০৬ অক্টোবর) বেলা ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালীটি পটুয়াখালী ফোর লেন রাস্তায় সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালীর উপ-পরিচালক (উপ-সচিব) জুয়েল রানার সভাপতিত্ব ও সহকারী কমিশনার পাপিয়া সুলতানা লিজার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো. খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাতা আরা জামান উর্মি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সুফিয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ বাচ্চু, কমলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহমেদ, বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব, নারী উন্নয়ন কর্মী মাহফুজা ইসলাম, শিক্ষার্থী তাইদুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সঠিক জন্ম-মৃত্যু নিবন্ধন করা সকলের দায়িত্ব রয়েছে। একটি উন্নত রাষ্ট্র গঠনে ও উন্নত জীবন এবং সকল নাগরিক অধিকার প্রাপ্তিতে সঠিক জন্ম নিবন্ধন অপরিহার্য। তাই ইউপি চেয়ারম্যান, মেম্বর ও চৌকিদারসহ সবাইকে সঠিক জন্ম-মৃত্যু নিবন্ধন করতে সচেতন থাকার কথা বলেন বক্তারা।

youtube চ্যানেল  video

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu