1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে ঘূর্ণিঝড় “রিমাল” এ ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১২০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে ঘূর্ণিঝড় “রিমাল” এ ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় “রিমাল” এ ক্ষতিগ্রস্থ ১৫ জন অসহায় হত দরিদ্রদের মাঝে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উপস্থিত থেকে ১৫ জন অসহায় হত দরিদ্রদের প্রত্যেককে ৩ হাজার টাকা ও একটি বস্তায় ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মুশুরী ডাল প্রদান করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্থ হত দরিদ্র গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মো. আলামিন বেপারী, বদরপুর গ্রামের খাদিজা বেগম, ডাকুয়া ইউনিয়নের সাহিদা বেগম, আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোহরাব, রতনদী তালতলী ইউনিয়নের ছাহেরা বেগম, চরকাজল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহ আলম ফরাজী এরা বলেন, আমাদের মত হত দরিদ্রদের জন্য নগদ ৩ হাজার টাকা ও চাল, তেল, ডাল দেয়ায় আমরা অনেক খুশি হয়েছি। বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের কষ্ট কিছুটা হলেও দূর হয়েছে।

তাই ইউএনও স্যারকে আমরা প্রাণ খুলে দোয়া করি। তিনি আমাদেরকে এ সাহায্য দেয়ার ব্যবস্থা করেছেন। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ঘূর্ণিঝড় “রিমাল” এ ক্ষতিগ্রস্থ ১৫ জন অসহায় হত দরিদ্রদের মাঝে ৩ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে প্রদান করা হয়েছে।

ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, অসহায় দরিদ্র মানুষেদের যাওয়ার মত কোন পথ নাই। একটু ঝড়, বন্যা হলেই তাদের কষ্টের শেষ থাকে না। সরকারের বরাদ্ধকৃত ত্রাণ সহায়তা আমি হত দরিদ্রদের মাঝে যথাযথভাবে দেয়ার জন্য চেষ্টা করি। এ রকম অসহায় মানুষদের পাশে দাড়িয়ে তাদের মুখে একটু হাসি দেখতে আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu