1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হাতীবান্ধায় ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা; দুই পুলিশ সদস্য প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৪৭ সময় দর্শন

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে নারায়ন বম্মর্ণ ও মামুন মিয়া নামে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ওই দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানা আওতায় দোয়ানী পুলিশ ফাঁিড়তে কর্মরত ছিলো।

বুধবার (১২ জুন) সকালে ওই দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত। এর আগে মঙ্গলবার মধ্যরাতে তাদের প্রত্যাহার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়।

হাসমত আলী নামে এক ভুট্টা ব্যবসায়ী জানান, মঙ্গলবার রাতে হাতীবান্ধা উপজেলার সাধুর বাজার থেকে পার্শ্ববতী ডিমলা উপজেলায় যাওয়ার পথে ফ্লাড বাইপাসের মাঝামাঝি অন্ধকারে তাকে পথরোধ করে দুই ব্যক্তি। এ সময় তার কাছে থাকা ৪৩ লক্ষ টাকাসহ একটি ব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। তখন হাসমত আলী চিৎকার দিলে ওই দুই ব্যক্তি পুলিশ সদস্য পরিচয় দেয়। এ সময় ওই এলাকার সাধারণ ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয় এবং লালমনিরহাট-নীলফামারী সড়কে বিক্ষোভ করতে থাকে।

খবর পেয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ঘটনাস্থলে ছুটে যায় এবং পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। পরে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘোষনা দিলে পরিস্থিতি শান্ত হয়। রাতেই অভিযুক্ত পুলিশ সদস্য নারায়ন বম্মর্ণ ও মামুন মিয়াকে প্রত্যাহার করে দোয়ানী পুলিশ ফাঁড়ি থেকে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত জানান অভিযোগের কারণে ওই দুই পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu