1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জেলেদের মাঝে ৩২টি বকনা বাছুর বিতরণ

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৯২ সময় দর্শন

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ (প্রথম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসাবে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে ৩২টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

এই অর্থ বছরে উপজেলায় পর্যায়ক্রমে ১০৬টি বকনা বাছুর সুফলভোগী জেলেদের মাঝে বিতরণ করা হবে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, গলাচিপা থানার ওসি তদন্ত মোকাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম প্রমুখ। এ ছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুফলভোগী জেলেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu