1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত- তেরান দুর্যোগ প্রতিমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩২৫ সময় দর্শন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ ও প্রভাবমুক্ত, এটা শেখ হাসিনার নির্দেশ। সুতরাং ভোট দিবে জনগণ, আর জনগণের কাছ থেকে ভালবাসা দিয়ে ভোট আনতে হবে। উপজেলা নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ্য এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু ম্যাসেজ আমি আপনাদের দিতে চাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতি বিহীন ও উৎসব মূখর নির্বাচন দেখতে চায়। আমি যেহেতু জননেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী, তাই তিনি যেটা চায়, সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমার নির্বাচনী এলাকা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় ও উৎসব মূখর। যারা প্রার্থী হবে তাদেরকে আমি পরিস্কারভাবে বলতে চাই, ভোট দিবে জনগণ, তাই জনগণের ভালবাসা দিয়ে ভোট আনতে হবে। আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর, মাস্তান নির্ভর রাজনীতি করেনা। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে।

সুতরাং আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন করি। তিনি যেভাবে অবাধ সুষ্ঠু, স্বচ্ছ ও প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চায় তা বস্তবায়ন করি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu