1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিক্ষার্থীকে ধর্ষনের পর আত্মহত্যার প্ররোচনাকারী কামালের ফাঁসির দাবিতে মানববন্ধন।

(পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৮৬ সময় দর্শন
শিক্ষার্থীকে ধর্ষনের পর আত্মহত্যার প্ররোচনাকারী কামালের ফাঁসির দাবিতে মানববন্ধন।

পটুয়াখালীর গলাচিপায় মারুফা আক্তার (১৭) নামের এক শিক্ষার্থীকে ধর্ষনের পর আত্মহত্যার প্ররোচনাকারী কামাল হোসেন (৪৩) এর ফাঁসির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী।

শনিবার বিকেলে ৭ নং চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রশেদুজ্জামান নিপু, মা মোসা. মাসুমা বেগম, বোন মোসা. তামান্না নাসরিন, বোন মোসা.সালেহা পারভিন শতাধিক নারী,পুরুষ ও সহপাঠীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মারুফা বাঁশবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছেন। বিদ্যালয় যাওয়া আসার সময় কামাল মারুফাকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ১ জুন রাত সাড়ে আটটায় মারুফা তার নিজ বাড়ির বাগানের পিছনে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা কামাল তাকে জোর পূর্বক ধর্ষন করে।

এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে কামাল পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে গত ৪ জুন মারুফা তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। তাৎক্ষনিক তাকে স্থানীয়রা উদ্ধার করে গলচিপায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায়। পরে গতকাল হাসপাতালেই মারুফার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার শিক্ষার্থীর মা মাসুমা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষন ও হত্যা মামলা দায়ের করেছেন।

শিক্ষার্থী মারুফাকে ধর্ষনের পর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কামাল হোসেন (৪৩) কে গ্রেফতার করে পুলিশ।
এসময় বক্তারা ধর্ষণকারী কামালের ফাঁসীর জোরদাবী জানান।
দেখছি রিপোর্ট স্বাধীন বাংলা টিভি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu