1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতে প্রশিক্ষণে গিয়ে মারা গেলেন বাউফলের ইউএনও

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৬৩ সময় দর্শন

পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল আমিন (৩৭) মৃত্যু বরণ করেছেন।

রোববার (১১জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টার সময় ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে প্রশিক্ষণ অবস্থায় তার মৃত্যু হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন গত ৬ জুন প্রশিক্ষণের জন্য ভারতে যান। তিনি ২০২১ সালের ৩১ অক্টোবর মাসে বাউফলে যোগদান করেন। তার বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের মুক্তিযোদ্ধা হাসেম মাস্টার ছেলে।

 

তিনি দুই জমজ শিশু কন্যা সন্তানের পিতা। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী বুশলা ইসলাম স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর কিছু সময় পর ২ সন্তান নিয়ে বাউফল সরকারি বাসভবন থেকে আমতলি উপজেলার গ্রামের বাড়ি চলে যান।

পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে।

 

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাউফলের ইউএনও ভারতে প্রশিক্ষণে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu