1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাস মালিকদের গালাগাল করে মার খেলেন দুই চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৬৫ সময় দর্শন
বাস মালিকদের গালাগাল করে মার খেলেন দুই চেয়ারম্যান

পটুয়াখালী জেলা বাসমিনিবাস মালিক সমিতির সাথে চেয়ারম্যান ট্রাভেলস মালিকদের বিরোধ নিরসনে মতবিনিময় সভা শেষে বাস মালিকদের গালাগাল ও কটুক্তি করায় মারধরের শিকার হয়েছেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ ও দশমিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.ইকবাল মাহমুদ লিটন। বুধবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সূত্র জানায়, পটুয়াখালীর দশমিনা- বাউফল ও গলাচিপা উপজেলা থেকে ঢাকায় সরাসরি চেয়ারম্যান ট্রাভেলস এর বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে জটিলতার অবসান করতে বুধবার পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বাস মালিক ও চেয়ারম্যান ট্রাভেলস এর পরিবহন মালিক পক্ষের সাথে মতবিনিময় সভায় বসেন। সভায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ গলাচিপা পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। তবে শান্তিপূর্ন ভাবে সভা শেষে বের হয়ে যাওয়ার পথে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ পটুয়াখালী বাস মালিকদের উদ্দেশ্য করে কটুক্তি এবং গালাগাল করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাস মালিকরা, এ সময় বাস মালিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তোপের মুখে উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ ও ইকবাল মাহমুদ লিটনকে চর থাপ্পর ও কিল ঘুষি মারা হয়। পরিস্থিতি খারাপ দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন শাহিন শাহ ও লিটন।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ‘আজ সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের মওসুমে পটুয়াখালী বাস মালিক সমিতি উপজেলা থেকে নিয়মিত ঢাকা পর্যন্ত বাস পরিচালনা করবে। আর উপজেলা পর্যন্ত যদি চেয়ারম্যান ট্রাভেলস এর বাসের রুপ পারমিট নিতে পারে তবে তারাও বাস পরিচালনা করবে। কিন্তু রুট পারমিট ব্যতীত কেউ বাস চলাচল করাতে পারবে না। এ ছাড়া আজ সভা শেষে বের হওয়ার পথে শাহিন শাহ বাস মালিকদের কটুক্তি করায় বাস মালিকদের সাথে তাদের হাতাহাতি ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ এর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

তবে চেয়ারম্যান ট্রাভেলস এর মালিক ও দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.ইকবাল মাহমুদ লিটন বলেন, ‘স্থানীয় মালিকদের সাথে সমন্বয় করে বাস চলাচল করার বিষয় সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে মালিক সমিতির কিছু উশৃঙ্খ মালিক আমার সাথে এবং গলাচিপা উপজেলা চেয়ারম্যানের সাথে খারাপ ব্যবহার করেছে। এ ছাড়া পটুয়াখালী বাস মালিক সমিতি আমার বাসের টিকিট সহ বাসের কাগজপত্র নিয়ে গেছে এবং আমার কাউন্টাা ভাংচুর করা হয়েছে।’

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেন, ‘ঈদ মওসুমে মানুষের ভোগান্তি দুর করার জন্য দশমিনা এবং গলাচিপা পর্যন্ত জেলা বাস মিনিবাস মালিক সমিতি তাদের বাস সরাসরি পরিচালনা করবে।’ দশমিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.ইকবাল মাহমুদ লিটন ও গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ লাঞ্চিত হওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি এবং জেলা বাস মালিক সমিতির সভাপতিতে সমাধানের জন্য বলেছি।

 

এদিকে উক্ত ঘটনা গলাচিপা তে ছড়িয়ে পরলে অনেকে আনন্দিত হয়েছেন বলে জানা যায়, কেন আনন্দিত হয়েছেন উক্ত বিষয়ে জানতে চাইলে একাধিক ব্যক্তিরা জানান চেয়ারম্যান শাহিনশার আচরণে অনেকেই তিক্ত, তাই শাহেনশার অপমানিত হয়েছেন এ খবর শুনে সবাই আনন্দ পেয়ে সেট বলে জানান

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu