1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৫১৯ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় সারা দেশের ন্যায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবসে এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’, আর স্লোগান হচ্ছে- ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’-এ প্রদিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। র‌্যালি শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, পক্ষিয়া রেঞ্জের ফরেস্টার আবু বকর সিদ্দিক, ফরেস্টার মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক মো. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ। এছাড়া র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu