1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৮৫ সময় দর্শন
গলাচিপায় আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার sadhinbangla.tv

পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। শনিবার (১৩ মে) সন্ধ্যা ৭ টায় উপজেলার

গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া সাইক্লোন শেল্টার পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম পিপিএম।

সামুদ্রিক ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় গলাচিপা সদর ইউনিয়নের পায়রা বন্দর মোহনায় বোয়ালিয়া আশ্রয়ন কেন্দ্র চরকারফামা অঞ্চলের মানুষের আশ্রয়ন কেন্দ্রে উপস্থিতি ও জনসাধারণকে সচেতনতায় ব্রিফিং করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এছাড়া সকল আশ্রয়ন কেন্দ্রে উপস্থিত মানুষের খাবার সহ সব ধরনের সহযোগিতা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় মানুষের সাথে বন্যা মোকাবেলা করার লক্ষ্যে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা ও প্রস্তুতি নিয়েছেন বলে জেলা প্রশাসক জানান। এ সময় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উপজেলার সকল দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চল জনসাধারণ ও জেলেদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যাপারে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জেলা প্রশাসককে অবহিত করেন।

অপরদিকে সিপিপি, কর্মীরা ও পুলিশ প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রচার অভিযান অব্যাহতি রেখেছে।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর পরিদর্শনের সময়ে ইউএনও, সার্কেল এসপি মোরশেদ তোহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন কুমার দাস, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, সিপিপির উপজেলা টিম লিডার আশিষ ঢালী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, সিপিপি কর্মী ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় ইউপি সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu