1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘুষ নেওয়ার অভিযোগ

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৭২ সময় দর্শন
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘুষ নেওয়ার অভিযোগ sadhinbanglatv

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে উপজেলা নির্বাহী অফিসারের ঘুষ ও দুর্নীতির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান

মোসাঃ শাহানাজ খাতুন।লিখিত অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন বলেন, গত বছরের ০২ মার্চ যোগদানের পর থেকেই ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের ঘুষ ও দুর্নীতির কারণে ভোলাহাট উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অতিষ্ট হয়ে গেছে। কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে মুখ খুলে কথাও বলতে পারে না।

এমন কি মহিলা ভাইস চেয়ারম্যানও তার ঘুষের হাত থেকে রেহায় পায়নি বলে অভিযোগে বলেন। অভিযোগে আরও বলেন, গত ০৮.০২.২০২৩খ্রি. তারিখে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধীন “উপজেলার রাজমিস্ত্রি/নির্মাণ শ্রমিকদের নির্মাণ কাজের দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ” উপ-প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে অগ্রীম বিলের চেয়ে চেয়ারম্যান উপজেলা পরিষদ মহোদয়ের নিকট আবেদন করি।আবেদনখানা উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন। আবেদন পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আমাকে তার কক্ষে দেখা করার জন্য বলেন।

তার সাথে দেখা করতে গেলে তিনি আমার কাছে ২০,০০০/- (বিশ হাজার) টাকা ঘুষ দাবী করেন। বলেন আপনিতো অনেক লাভ করবেন আমি আপনার লাভ দেখবো না আমাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা দিলেই হবে। তিনি আরও বলেন আমিতো ভাইস চেয়ারম্যানের ট্রেনিং গুলা করছি দেখছি সেখানে অনেক লাভ। আপনি পার্টিসিপেন্ট ডাকেন আর না ডাকেন আমি কিছুই দেখবো না শুধুমাত্র আমাকে দশটা ক্লাস এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা দিলেই হবে।

আমি তার এই বক্তব্য শুনে সাথে সাথে প্রতিবাদ করি এবং তার কক্ষ থেকে বের হয়ে আসি। যার ফলশ্রুতিতে তিনি আমার ফাইলটা আজ পর্যন্ত আটকে রেখেছেন। স্থানীয় সরকার বিভাগ হতে অত্র উপজেলা পরিষদের জন্য বরাদ্দকৃত ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর অর্থে নিয়ম অনুযায়ী প্রকল্প গ্রহণ না করে তার অফিস কক্ষে গোপন সভার মাধ্যমে মহিলা ভাইস চেয়ারম্যানকে নোটিশ না দিয়ে তার ইচ্ছামত প্রকল্প দাখিল ও গ্রহণ করেন বলেও অভিযোগ সূত্রে জানা যায়।তিনি একই ঠিকাদার দ্বারা বার বার গোপনে কোটেশনের মাধ্যমে প্রকল্পের টাকা কাজ না করেই উত্তোলন করেন এমন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী আরও বলেন তিনি ২০২০-২০২৪ চক্রের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর উপকারভোগী নির্বাচনে তার বাধ্য অনুগত অফিসারদের ব্যবহার করে অর্থের বিনিময়ে ব্যাপক অনিয়ম করেছেন। এছাড়াও তিনি সরকারি এবং উপজেলা পরিষদের কর্মচারী দিয়ে তার ব্যক্তিগত বাজার করা, বাচ্চা লালন-পালন সহ বিভিন্ন কাজ করারও অভিযোগ করেন।


এবিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কখনো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের নিকট ঘুষ চাইনি। বাকি অভিযোগ গুলোও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অভিযোগের কপি ‘হোয়াটসঅ্যাপ’ এ চেয়ে এর বেশী মন্তব্য না করে লাইন কেটে দেন ইউএনও উম্মে তাবাসসুম।এবিষয়ে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে যথা সময় ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu